আগামীকাল ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনের উদ্দেশ্য এক ইভেন্টের আয়োজন করেছে।
প্রবাসী পাকিস্তানি, শিক্ষাবিদ এবং স্থানীয় সাংবাদিকরা ইভেন্টটিতেেউপস্থিত থাকবেন বলে জানান পাকিস্তান হাইকমিশন। ভারত কতৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীর, আইআইওজেকের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামে সমর্থন জানাতে বিশ্বজুড়ে কাশ্মীরি এবং পাকিস্তানিগণ প্রতি বছর ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালন করে থাকে।
আইআইওজেকেতে মানবাধিকার লঙ্ঘন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে জাতিসংঘে কাশ্মীর সমস্যা উত্থাপনের জন্য পাকিস্তানের প্রচেষ্টা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।