বিয়েটা বেশ সাদামাটা ভাবেই সেরেছেন বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া। পরিজন-বন্ধুবান্ধব মিলিয়ে অতিথিদের তালিকায় ছিলেন মেরেকেটে ৫০ জন।





যদিও ব্যক্তিজীবনে জাঁকজমকের অন্ত নেই সদ্যবিবাহিত কাপুর দম্পতির। রণবীর কাপুর এবং আলিয়া ভাট দু’জনেরই সম্পত্তির ঝলক দেখেই মাথা ঘুরে যেতে পারে আপনার।

বাংলা নববর্ষের ঠিক আগের দিন আনুষ্ঠানিক ভাবে নতুন জীবন পেতেছেন ‘রণলিয়া’। তবে তার আগে থেকেই বান্দ্রার শহরতলিতে কাপুরদের অ্যাপার্টমেন্টের দিকে নজর ছিল অনুরাগীদের। পালি হিলসের যে ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টে রণবীর-আলিয়ার চার হাত এক হল, তার ৩৫ কোটি টাকা। খবর আনন্দবাজার পত্রিকার।

অ্যাপার্টমেন্টের সাজসজ্জায় মাথা খাটিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বিয়ের অনুষ্ঠানের মতোই ছিমছাম তার অন্দরসজ্জা। চারপাশে প্যাস্টেল রঙের ছোঁয়া। তাতে আস্ত একটি সিনেমাহল বানিয়ে ফেলেছেন রণবীর। সঙ্গে তার দু’টি পোষ্যের জন্য বরাদ্দ রয়েছে বিশাল জায়গা।

তার সংগ্রহে রয়েছে অমিতাভ বচ্চনের দেওয়া রিচার্ড মাইল আর এম ০১০-র মতো ঘড়ি। ৫০ লাখের ওই ঘড়ির যন্ত্রাংশ গ্রেড ৫ টাইটেনিয়ামের মতো হালকা অথচ শক্তিশালী ধাতু দিয়ে তৈরি। এ ছাড়াও রোলেক্স থেকে হাবলট— প্রায় সব নামী ব্র্যান্ডেই মজেছেন রণবীর।

‘বাস্তু’-তে রণবীরের মতো আলিয়ারও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। বিয়ের আগেই তা কিনেছিলেন মহেশ ভাটের মেয়ে। তবে তা রয়েছে ছ’তলায়। ২ হাজার ৪৬০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্ট কিনতে নাকি ৩২ কোটি টাকা খরচ করেছেন আলিয়া।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নেমেছেন আলিয়া। ২০২০ সালে ‘ইটার্নাল সানশাইন প্রোডাকশন’ নামে প্রযোজনা সংস্থা শুরু করেন তিনি। ২ হাজার ৮০০ বর্গফুটের সেই অফিসটির জন্য ২ কোটি খরচ করেছেন আলিয়া।

মুম্বইয়ের ভিড় থেকে দূরে একটি বাড়ির স্বপ্ন ছিল। সংবাদমাধ্যমের কাছে আলিয়া সে কথা বহুবার বলেছেন। এই ২৯ বছরেই তার সে স্বপ্নপূরণ হয়েছে। বান্দ্রায় অ্যাপার্টমেন্টের পাশাপাশি লন্ডনেও একটি বাড়ি কিনেছেন ২০১৮ সালে। বাগানঘেরা সে বাড়িতে মাঝেমধ্যে গিয়ে ওঠেন আলিয়ার ছোট বোন শাহিন ভাট। সংবাদমাধ্যমের দাবি, লন্ডনের বাড়িটির দাম প্রায় ৩২ কোটি টাকা।

রণবীরের মতো ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ গাড়ি কিনেছেন আলিয়া ২০১৯ সালে। ডিজেলচালিত সেই গাড়িটিতে ৩ লিটারের ভি৬ ইঞ্জিন রয়েছে। দামও রণবীরের গাড়ির মতোই।

এই বয়সেই একটি বিএমডব্লিউ ৭ সিরিজের ৭৪০ এলডি মডেলের মতো দামি গাড়ির মালকিন আলিয়া। এই গাড়িটির দাম প্রায় দেড় কোটি টাকা।

এই মুহূর্তে আলিয়া নাকি বলিউডের এক নম্বর নায়িকা। বলিপাড়ার অনেকেই এমন দাবি করছেন। তা এমন তারকার যে ঝাঁ চকচকে একটি ভ্যানিটি ভ্যান থাকবে, তা-ই তো স্বাভাবিক।

আলিয়ার বিশালাকায় সে ভ্যানের দাম জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে যে আলোয়-আয়নায় সাজানো সে ভ্যানের অন্দর সাজিয়েছেন গৌরী খান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews