যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে অত্যাধুনিক মডেলের রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর যন্ত্রাংশের আরেকটি চালান ভারতে এসে পৌঁছেছে।





রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কো এস-৪০০ ট্রাম্ফ নামে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে দিল্লিতে। খবর আনাদোলুর।

শুক্রবার ভারতের গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ভারতের এক কর্মকর্তারার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এএনআই জানিয়েছে, চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরও এস-৪০০ আনা হবে।

এদিকে ইউক্রেনে হামলার পর থেকে মস্কোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা নেতারা। রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ডিসেম্বর থেকেই ভারতে এস-৪০০ এর চালান পাঠানে শুরু করে। সম্প্রতি ভারতে পাঠানো এস-৪০০ এর সঙ্গে যুদ্ধবিমানের যন্ত্রাংশসহ আরও সমারাস্ত্র পাঠিয়েছে রাশিয়া।

জানা গেছে, রাশিয়ার এ প্রতিরক্ষা ব্যবস্থা নৌ ও আকাশ পথে ভারতে পৌঁছেছে। ভারত রাশিয়া থেকে ৪৯ দশমিক তিন শতাংশ অস্ত্র আমদানি করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews