বিপিসির এই নির্দেশনার পর ভাড়ায় মোটরসাইকেল চালানো একজন তরুণ নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দুই লিটার তেল দিয়ে তাঁর মোটরসাইকেল ৭০ কিলোমিটারের মতো যায়। তিনি দিনে গড়ে ১৫০ কিলোমিটার মোটরসাইকেল চালান। তা দিয়ে যে আয় হয়, সেটা দিয়ে সংসার চলে। তেল না দিলে চলবেন কীভাবে, সেই দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

জ্বালানি তেল আমদানি ও বাজারে সরবরাহের দায়িত্বে থাকা সরকারি করপোরেশন বিপিসি জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিয়ে নির্দেশনা দিয়েছে এমন একটি সময়ে, যখন মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে এবং বেশি বেশি তেল কিনছে।

দেশে এ ধরনের ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কে পড়ে কেনাকাটা দেখা গিয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে। ওই বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এরপর ‘লকডাউন’ দেওয়া হবে—এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রেতারা তখন বাজার থেকে ব্যাপকভাবে নিত্যপণ্য ও সুরক্ষাসামগ্রী কেনা শুরু করেন। এতে দাম বেড়ে যায়।

এবার প্যানিক বায়িং শুরু হয়েছে জ্বালানি তেলের ক্ষেত্রে। সিলিন্ডার গ্যাসের বাড়তি চাহিদা তৈরি হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews