মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উটের সৌন্দর্য প্রতিযোগিতা ঘিরে এক নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে কিছু উটের ওপর বোটক্স ইনজেকশন ও প্লাস্টিক সার্জারির মতো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, এসব প্রতিযোগিতায় উটের ঠোঁট, নাক ও মুখের গঠনকে আরো আকর্ষণীয় দেখাতে কৃত্রিমভাবে পরিবর্তন করা হচ্ছে। এতে সৌন্দর্য প্রতিযোগিতার স্বাভাবিক মানদ- প্রশ্নের মুখে পড়েছে।
প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, উটের শরীরে এ ধরনের কসমেটিক চিকিৎসা প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আয়োজক ও কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে উটের সৌন্দর্য প্রতিযোগিতা দীর্ঘদিনের ঐতিহ্য। এসব প্রতিযোগিতায় বিজয়ী উটের মালিকরা বিপুল অর্থ পুরস্কার পেয়ে থাকেন এবং তাদের উটের বাজারমূল্যও অনেক বেড়ে যায়। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews