গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।

সোমবার (১৪ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। তবে এখনও ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

রদ্রিগেজ আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews