বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রেলওয়ে করযোগ্য স্বত্বা নয়, এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

এনবিআরের কর নীতি উইং থেকে রবিবার জারি করা আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয়। ফলে তাদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসটআর) চাওয়া হবে না।

সরকারি দপ্তরগুলোর ক্ষেত্রে কর-সম্পর্কিত আনুষঙ্গিক কাগজপত্র দাখিল নিয়ে বিভিন্ন সময় জটিলতা দেখা দেয়। এনবিআরের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে সে ধরনের প্রক্রিয়াগত জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews