গত মাসে দোহায় ইসরাইলের নজিরবিহীন হামলা এবং নাগরিক নিহতের পর কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার জারি করা আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, কাতারের ভূখ-ে যদি আবারও কেউ হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এটিকে নিজের ওপর হামলা হিসেবে গণ্য করবে এবং উপযুক্ত জবাব দেবে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘কাতার রাষ্ট্রের ভূখ-, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যেকোনো সশস্ত্র আক্রমণকে নিজেদের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্র এবং কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

গত ৯ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাতে ইসরাইলের ওই হামলা আঞ্চলিক ও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়। এ ঘটনায় কাতারের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়েও প্রশ্ন ওঠে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি মধ্যস্থতা করে আসছে কাতার। ওই হামলার কাতারের ঘটনায় ইসরাইল ক্ষমা না চাইলে মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেয় দেশটি। এরপর, গত সোমবার দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র : হোয়াইট হাউস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews