প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে।

শুক্রবারের আলোচনা সভা শেষে তিনি নিজেই বিষয়টি জানান।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় তিনি এ ঘোষণা দেন।

আলোচনা সভা শেষে যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews