সউদী আরবে চলছে ৫ম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবকে কেন্দ্র করে সেখানে হলিউড-বলিউডের বিশ্বখ্যাত তারকাদের মিলন মেলা বসেছে। তাদের নিয়ে আড্ডার ব্যবস্থা করেছে উৎসব কর্তৃপক্ষ। তারকারা নিজেদের সৃজনশীল কাজ, অনুপ্রেরণা ও সমৃদ্ধ অভিজ্ঞতা জানাতে কথোপকথন অধিবেশনে অংশ নিচ্ছেন। গত বৃহ¯পতিবার রেড সি সুক-ফোরাম রুমে আড্ডা দিয়েছেন গ্র্যামি ও গোল্ডেন গ্লোব জয়ী আমেরিকান অভিনেত্রী-র‌্যাপার কুইন লতিফা, অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী কার্স্টেন ডান্সট ও কানাডিয়ান অভিনেত্রী নিনা দোব্রেভ। গত শুক্রবার (৫ ডিসেম্বর) কালচার স্কয়ার-সিনেমা কক্ষে কথোপকথনে অংশ নেন সউদী আরবের চলচ্চিত্র পরিচালক আলি কালথামি। এদিন সুক ফোরাম রুমে আড্ডা দেন গোল্ডেন গ্লোব মনোনীত আমেরিকান অভিনেত্রী জেসিকা অ্যালবা, বাফটা মনোনীত আমেরিকান অভিনেত্রী ড্যাকোটা জনসন, অস্কার মনোনীত কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাস। কালচার স্কয়ার-সিনেমা কক্ষে শনিবার (৬ ডিসেম্বর) ‘উইমেন ইন মোশন: হাউ উই টেল আওয়ার স্টোরিস অ্যান্ড হোয়াই’ শীর্ষক আলোচনায় অংশ নেন জুলিয়েট বিনোশ, এমি অ্যাওয়ার্ড মনোনীত ফিলিস্তিনি-আমেরিকান অভিনেত্রী-পরিচালক শেরিয়েন দাবিস ও সউদী পরিচালক শাহাদ আমিন। একই দিন রেড সি সুক-ফোরাম রুমে আড্ডা দেন স্ট্যানলি টং ও অস্কারজয়ী আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। গতকাল (৭ ডিসেম্বর) রেড সি সুক-ফোরাম রুমে আড্ডা দেন চারটি অস্কার জয়ী আমেরিকান পরিচালক শন বেকার। একই দিন কালচার স্কয়ার-সিনেমা কক্ষে আড্ডা দেন মিসরীয় অভিনেত্রী মেই ওমর, সউদী অভিনেত্রী মিলা আলজাহরানি ও অভিনেতা ইয়াকুব আলফারহান। আগামীকাল (৮ ডিসেম্বর) কালচার স্কয়ার মিলনায়তনে মিসরীয়-ব্রিটিশ অভিনেতা আমির এল-মাসরি ও কালচার স্কয়ার-সিনেমা কক্ষে আড্ডা দেবেন খ্যাতিমান আর্মেনিয়ান-মিসরীয় অভিনেত্রী-গায়িকা লেবলেবা। ১০ ডিসেম্বর কালচার স্কয়ার-সিনেমা কক্ষে রয়েছে সিগোর্নি উইভারের আডআ। একই দিন কালচার স্কয়ার মিলনায়তনে পৃথকভাবে আড্ডা দেবেন তিউনিসিয়ার পরিচালক কাওতার বেন হানিয়া ও ব্রিটিশ অভিনেতা-নির্মাতা ইড্রিস অ্যালবা।
ছবিঃ রেড সি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews