কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতদলের কবলে পড়া ১১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ৫ ডিসেম্বর মহেশখালী থানাধীন সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় এফ বি মায়ের দোয়া-৩ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা বোটে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামসহ জেলেদের জিম্মি করে রাখে। পরদিন, ৬ ডিসেম্বর সকাল ৮টায় এফ বি তাসমীম নামক অন্য ফিশিং বোট কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ সাহায্যের আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহেশখালী স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ডাকাতদের উপস্থিতি টের পাওয়ার আগেই ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews