চাঁদে প্রথম হোটেল নির্মাণের স্বপ্ন এবার বাস্তবের পথে। বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞরা চাঁদে পর্যটন সুবিধা গড়ে তোলার একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করেছেন, যার লক্ষ্য ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য চন্দ্রভ্রমণকে সম্ভব করা।
পরিকল্পনা অনুযায়ী, চাঁদের পৃষ্ঠে বিশেষভাবে নকশা করা মডুলার হোটেল স্থাপন করা হবে, যা মহাকাশ বিকিরণ ও চরম তাপমাত্রা থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে। সেখানে কৃত্রিম মাধ্যাকর্ষণ, অক্সিজেন সরবরাহ এবং আধুনিক জীবনযাপনের সব মৌলিক সুবিধা রাখা হবে। বিশেষজ্ঞদের ধারণা, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী এক থেকে দুই দশকের মধ্যেই চাঁদে প্রথম হোটেলের যাত্রা শুরু হতে পারে। এ উদ্যোগ মহাকাশ পর্যটনের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করছেন তারা। সূত্র : জে এন।