যাঁদের কিডনির সমস্যা আছে তাঁরা যদি ইফতারে ডালের তৈরি ভাজা যেমন ছোলা, পেঁয়াজু খান তবে জটিলতা বাড়তে পারে। ভাজাজাতীয় খাবার বেশি খেলে শরীরে ত্রক্রিলেমাইড নামক একধরনের টক্সিক উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যা ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ায়। তাই সুন্দর ও সুস্থ থাকতে হলে তেলে ভাজা খাবার বাদ দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো পোড়া তেল ব্যবহার করা যাবে না। আগের দিনে ব্যবহৃত তেল আবার পরদিন ব্যবহার করা উচিত নয়। এমন তেলে কার্বনের পরিমাণ বেশি থাকে, যা শরীরের ক্ষতি করে।
এই রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার করুন। ইফতারে পানীয় হিসেবে থাকতে পারে ফলের জুস, ডাবের পানি, ইসবগুলের ভুষির শরবত, মিল্কশেক, লাচ্ছি, লেবুর শরবত বা বেলের শরবত। এ ছাড়া ফল হিসেবে থাকতে পারে দুই বা তিনটি খেজুর। এ ছাড়া ফলের সালাদ থাকতে পারে।