পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদ হারানোর পরে এবার দুর্নীতির মামলায় তদন্তের মুখে পড়লেন ইমরান খান। প্রধানমন্ত্রী থাকাকালে উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের আইন অনুযায়ী, সরকারি পদে থাকাকালে উপহার পাওয়া সব জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয়। কিন্তু ইমরান সে নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছে। ইমরান ওই নেকলেসটি তার বিশেষ সহায়ক জুলফিকার বুখারির মাধ্যমে লাহোরের এক গয়না বিক্রেতার কাছে বিক্রি করে দেন। তবে দেশটির কোনো সরকারি বা সাংবিধানিক পদাধিকারী উপহার নিজের কাছে রাখতে চাইলে তার বাজারমূল্যের অর্ধেক সরকারি কোষাগারে জমা করতে হয়। এ ক্ষেত্রে ইমরান নেকলেসের মূল্য অনেক কম দেখিয়ে মাত্র কয়েক হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews