টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী মানেই দর্শকের বাড়তি উচ্ছ্বাস। ঠিক এক বছর আগে বহু প্রতীক্ষিত ‘ধুমকেতু’ ছবির ট্রেলার প্রকাশের মাধ্যমে ভক্তদের জন্য তৈরি হয়েছিল এক স্মরণীয় মুহূর্ত। সেই বিশেষ দিনের বর্ষপূর্তিতে আবারও স্মৃতিচারণ করলেন এই দুই তারকা।



২০১৫ সালে নির্মিত হলেও নানা জটিলতায় দীর্ঘদিন মুক্তি পায়নি ‘ধুমকেতু’। গত বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়। নাচ, গান ও আড্ডায় মুখর সেই আয়োজনকে বাংলা সিনেমার অন্যতম বড় ট্রেলার লঞ্চ হিসেবে আখ্যা দিয়েছিলেন অনেকে।



বিশেষ দিনটি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন দেব। ক্যাপশনে তিনি লেখেন, “এক বছর আগে বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটিকে সম্ভব করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।”



দেব আরও লেখেন, “DeSu-র প্রতি আপনাদের ভালোবাসা আজও অব্যাহত। এভাবেই পাশে থাকুন। আপনাদের এই আস্থা আমরা কখনও ভাঙতে দেব না।” একই পোস্ট শেয়ার করেছেন শুভশ্রীও।



শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি দেব। ভক্তদের দিয়েছেন নতুন সুখবরও। ‘ধুমকেতু’র পর ‘দেশু ৭’ প্রজেক্টে আবারও জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। ছবিটির বিশেষ আকর্ষণ, অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলাবেন দেব। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। ইতোমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews