ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে দেশে আনা সম্ভব হলে প্রচলিত আইন অনুযায়ী সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে। এছাড়া সংশ্লিষ্ট মামলায় তার জামিন পাওয়ারও কোনো সুযোগ নেই।

আমিনুল ইসলাম আরও বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশের সর্বোচ্চ আদালত।

তিনি জানান, ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তও চলমান রয়েছে। এসব বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews