কৃষ্ণ সাগরে ইউক্রেন উপকূলে দুটি পণ্যবাহী জাহাজে রাশিয়ার হামলায় এক নাবিক নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পুনর্গঠনমন্ত্রী ওলেক্সি কুলেবা সামাজিকমাধ্যম টেলিগ্রামে জানান, জাহাজ দুটির একটি দক্ষিণাঞ্চলীয় চর্নোমর্স্ক বন্দরে শস্য বোঝাই করতে যাচ্ছিল। অন্যটি সয়াবিন পরিবহনকালে ওডেসা বন্দরের কাছে হামলার শিকার হয়।

কুলেবা বলেন, 'দুঃখজনকভাবে এই হামলায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। তিনি সিরীয় নাগরিক।'

তিনি আরও বলেন, 'এটি আবারও প্রমাণ করে, রাশিয়া পরিকল্পিতভাবেই বেসামরিক স্থাপনা, আন্তর্জাতিক নৌপরিবহণ ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে।'

এর আগেও ইউক্রেন অভিযোগ করেছে, কৃষ্ণ সাগরে ইউক্রেন থেকে খাদ্যপণ্য আনা-নেওয়ার সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে রাশিয়া হামলা চালাচ্ছে।

গত মাসে কিয়েভ দাবি করে, দুটি তুর্কি পণ্যবাহী জাহাজে হামলার জন্যও রাশিয়া দায়ী। ওই জাহাজগুলোর একটিতে সূর্যমুখী তেল এবং অন্যটিতে তাজা ফল, সবজি ও অন্যান্য খাদ্যপণ্য পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনার পর তুরস্ক কৃষ্ণ সাগরে উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। বিশেষ করে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সূত্র: মস্কো টাইমস

বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews