পশ্চিমবঙ্গের বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনের আজ (শনিবার) ফল ঘোষণা করা হবে। এজন্য স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু ভোট গণনা। বিকেলের আগেই ফল ঘোষণা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

নির্বাচন কমিশন সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনায় টেবিল সংখ্যা সর্বনিম্ন ১০ এবং সর্বাধিক ১৭টি থাকবে। ১৪-১৮ রাউন্ডের মধ্যে গণনা শেষ হতে পারে। সেই গণনার পরে বুথ সংখ্যার নির্দিষ্ট শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনা হতে পারে। স্ট্রংরুমের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সেখানে তিনটি শিফটে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর সদস্য প্রহরা রয়েছেন।

গণনাকেন্দ্রের বাইরে তিন স্তরের নিরাপত্তায় প্রথম স্তরে রাজ্য পুলিশের প্রহরা রাখা হচ্ছে। দ্বিতীয় স্তরে থাকবে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। গণনাকেন্দ্রের প্রবেশ পথে তৃতীয় স্তরে মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 

কমিশন সূত্রের খবর, মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। ২০০ মিটারের মধ্যে জমায়েত করার ব্যাপারেও নিষেধাজ্ঞা থাকছে। গণনাকেন্দ্রের ওই এলাকায় কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না। বৈধ পরিচয়পত্র ছাড়া ওই এলাকায় প্রবেশাধিকারও নেই। রীতিমতো তল্লাশি করে তবে বৈধ পরিচয়পত্রধারীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews