ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে, আর তার জায়গা দখল করছে ল্যাপটপ। অফিসের কাজ, পড়াশোনা কিংবা বিনোদন প্রায় সব ক্ষেত্রেই এখন ল্যাপটপের ওপর নির্ভরতা বেড়েছে। সহজে বহনযোগ্য এবং বহুমুখী ব্যবহারের সুবিধার কারণে ল্যাপটপ হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি দীর্ঘদিন ভালো রাখতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি।

১. প্রথমেই আসে চার্জিংয়ের বিষয়টি। ল্যাপটপ ব্যবহার করলে নিয়মিত চার্জ দিতে হয় ঠিকই, কিন্তু সারাক্ষণ চার্জারে লাগিয়ে রাখা মোটেও ভালো অভ্যাস নয়। অতিরিক্ত সময় চার্জে থাকলে ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে এবং ডিভাইসের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে।

২. ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার ও অ্যাপ ইনস্টল করে রাখাও একটি বড় সমস্যা। এসব অকাজের অ্যাপ ডিভাইসের স্টোরেজ দখল করে নেয় এবং সিস্টেমকে ধীর করে তোলে। যদি চান ল্যাপটপ সারাবছর দ্রুত গতিতে কাজ করুক, তাহলে নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাপ মুছে ফেলুন।

৩. ল্যাপটপের সফটওয়্যার আপডেট করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আপডেট এড়িয়ে যান, কিন্তু এতে শুধু ল্যাপটপ স্লো হয় না নিরাপত্তা ঝুঁকিও বাড়ে। অপারেটিং সিস্টেমের পাশাপাশি ল্যাপটপে থাকা অ্যাপগুলোও নিয়মিত আপডেটেড রাখা প্রয়োজন, যাতে ডিভাইস সুরক্ষিত ও কার্যকর থাকে।

৪. চার্জ দেওয়ার সময় ল্যাপটপ কোথায় রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। চার্জে বসানোর সময় ল্যাপটপ টেবিল বা শক্ত কোনো সমতল জায়গায় রাখা উচিত। বিছানা বা নরম জায়গায় রাখলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়, ফলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।

৫. এছাড়া ল্যাপটপে যে কোনো চার্জিং পোর্ট, ইউএসবি কেবল বা অজানা ডিভাইস সংযুক্ত করা থেকে বিরত থাকা উচিত। এতে ডাটা চুরি বা নিরাপত্তাজনিত সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। একইভাবে ল্যাপটপ থেকে মোবাইল ফোন বা পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়াও ভালো নয়। এতে ল্যাপটপের ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে ডিভাইস দুর্বল হয়ে যেতে পারে।

আরও পড়ুন
বজ্রপাতের সময় ফোন-ল্যাপটপ কোথায় রাখবেন?
চার্জে রেখেই ল্যাপটপে কাজ করে যে ভুল করছেন

কেএসকে/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews