ফরিদপুর: ফরিদপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগের কমিটি ভেঙে দেওয়ার ২ বছর পর এ কমিটির অনুমোদন দেওয়া হল।

শুক্রবার (১৫ এপ্রিল) দলীয় প্যাডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিতে ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সৈয়দ মোদাররেছ আলী ইছাকে আহ্বায়ক ও এ কে এম কিবরিয়া স্বপনকে সদস্যসচিব করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে আগের কমিটি ভেঙে দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৯ জনকে। তারা হলেন- আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভূঁইয়া রতন, আজম খান ও তানভীর চৌধুরী রুবেল।  

এছাড়া ৮জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- খন্দকার নাসিরুল ইসলাম, রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ, মোস্তাক হোসেন বাবলু, জাফর হোসেন বিশ্বাস, গুলজার মৃধা, খায়রুল আলম ও জসিম উদ্দিন মৃধা।

নবগঠিত কমিটির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং সদস্যসচিব এ কে এম কিবরিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলা বিএনপির পাশাপাশি ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে এ এফ এম কাইয়ুমকে আহ্বায়ক ও গোলাম মোস্তফাকে সদস্যসচিব করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১১ জনকে। তারা হলেন- এ বি সিদ্দিক মিতুল, মো. তৈয়কব আক্তার, মিজানুর রহমান, ওবায়দুল কাদের, সরফরাজ করিম, শামসুল আরেফিন, মো. শামসুর রহমান, আরিফুজ্জামান, নাসির উদ্দিন, আলমগীর ভূঁইয়া ও মো. এমদাদুল হক। এ ছাড়া মোস্তফা মাহমুদ, কাইয়ুম মিয়া, মো. কামরুল ইসলম ও রাজন খানকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews