ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অসলো ত্যাগ করেছেন। তার দলে থাকা এক সদস্য বুধবার এ তথ্য জানান। তবে মাচাদো’র বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে গত সপ্তাহে গোপনে নরওয়ে যাওয়ার সময় মেরুদন্ডের হাড় ভেঙে গেছে মাচাদো’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেদ্রো উর্রুচুর্তু নোসেল্লি লিখেছেন, বর্তমানে মাচাদো ভালো আছেন এবং এই সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে হাজির হচ্ছেন, যাতে দ্রুত ও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন।

তিনি আরো জানান, মাচাদো এখন আর অসলো শহরে অবস্থান করছেন না।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews