মার্কিন সামরিক বাহিনী কী পরিমাণ অ্যাটাকামস ও প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে রয়েছে, তার তথ্য আগে কখনোই সামনে আসেনি।

দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা নিরাপদ দূরত্ব থেকে শত্রুপক্ষে নিখুঁত হামলা চালানোর সুবিধা দেয়। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অ্যাটাকামস ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পেরেছিল। অন্যদিকে পিআরএসএম হলো তুলনামূলক কম পাল্লার পুরোনো অ্যাটাকামসের স্থলাভিষিক্ত নতুন ও আরও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র।

বিশ্লেষকদের মতে, এসব অত্যাধুনিক অস্ত্রের প্রতিটির খরচ ১০ লাখ ডলারের বেশি। চীনের মতো বড় কোনো দেশের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রেও এই অস্ত্র অতি জরুরি।

তবে যুক্তরাষ্ট্রের কাছে এসব অস্ত্রের মজুত ঠিক কতটা রয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সূত্রগুলো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews