ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চিত্রনায়িকা নূতনের স্বামী, সিনেমার প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। গত শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাবুল সত্তরের দশকের শেষের দিকে সিনেমা প্রযোজনা শুরু করেন। প্রায় ৩০টি সিনেমা প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমা। সর্বশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ (১৯৯৮) প্রযোজনা করেছিলেন। ১৯৭৮ সালে তিনি অভিনেত্রী নূতনকে বিয়ে করেন। লাবিবা আমিন ও ফারহানা আমিন রীতু নামে তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
ছবিঃ বাবুল।