জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৬৮টি আসনে দলীয় প্রার্থী এবং বাকি আসনে সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান এ কথা বলেন। বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।’ ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে যেসব আসনে হাতপাখা (ইসলামী আন্দোলনের নির্বাচনি প্রতীক) থাকবে না, সেই ৩২টি আসনে সমর্থন ঘোষণা করা হবে বলেও জানান গাজী আতাউর রহমান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews