ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। তবে তিনি শুধু একজন ফুটবলারের সঙ্গী নন, নিজস্ব পরিচয়েই সফল উদ্যোক্তা, উপস্থাপক ও কনটেন্ট নির্মাতা।

২০১৬ সালে ইউটিউব দিয়ে যাত্রা শুরু করা ভার্জিনিয়া বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি অনুসারীর মালিক। ফ্যাশন, সৌন্দর্যচর্চা ও জীবনধারাভিত্তিক কনটেন্টের মাধ্যমে তিনি ব্রাজিলের অন্যতম প্রভাবশালী ডিজিটাল ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

- Advertisement -

ডিজিটাল জগতের পাশাপাশি তিনি প্রসাধনী প্রতিষ্ঠান উইপিংক বিউটি-এর সহ-প্রতিষ্ঠাতা এবং একটি ডিজিটাল এজেন্সির সঙ্গেও যুক্ত। পাশাপাশি ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘সাবাদাও কোম ভার্জিনিয়া’-এর উপস্থাপক হিসেবেও কাজ করছেন।

ব্যক্তিগত জীবনে ভার্জিনিয়া আগে ব্রাজিলিয়ান গায়ক জে ফেলিপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের তিন সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন তারা।

বিশ্বকাপের পর ভিনিসিয়ুস ও ভার্জিনিয়াকে ব্রাজিলের গোইয়ানিয়া, রিও ডি জেনেইরো এবং জ্যামাইকায় একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুজন একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে বার্তা বিনিময় করেছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ছুটি শেষে ভার্জিনিয়া ব্রাজিলে ফিরে গেলেও ভিনিসিয়ুস স্পেনে ফিরে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন। নতুন মৌসুমে ক্লাবের হয়ে সেরা ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews