ইরানে চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে ইরান মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ হলেও তার সঙ্গে তা দেখাতে পারেনি বলেনও মন্তব্য করেন তিনি। 

মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন ট্রাম্প। 

তিনি দাবি করেন, ‘ইরানের শক্তি অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। তাদের কিছু সক্ষমতা এখনো আছে, তবে তা খুবই সীমিত।’

তিনি আরও দাবি করেন, ইরানের ১৫৯টি যুদ্ধজাহাজের সবই ধ্বংস হয়ে সমুদ্রের তলায় চলে গেছে। এ ছাড়া দেশটির ২০০টি যুদ্ধবিমানও আর কার্যক্ষম নেই।

আরও পড়ুন

আরও পড়ুন

ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, ‘সমঝোতা এখনো সম্ভব’

ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, ‘সমঝোতা এখনো সম্ভব’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, আর অস্ত্র তৈরির সক্ষমতার প্রায় ৮৪ শতাংশ নষ্ট হয়ে গেছে।’

তার ভাষায়, ‘চার মাস আগের ইরান আর এখনকার ইরান এক নয়। গত চার মাসে আমরা তাদের অনেকটাই প্রস্তর যুগে ফিরিয়ে দিয়েছি।’

তবে তিনি স্বীকার করেন, ইরানের হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও সীমিত সামরিক সক্ষমতা রয়েছে।

আরও পড়ুন

আরও পড়ুন

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ট্রাম্প আরও বলেন, ‘ইরান ছিল মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ। কিন্তু তারা আমার সঙ্গে সেই দাদাগিরি দেখাতে পারেনি।’

তথ্যসূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews