ক্রিশ্চিয়ানো রোনালদোর বাগদত্তা ও মডেল জর্জিনা রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষের জবাব দিয়েছেন। বিকিনি পরা ছবি প্রকাশের পর কিছু ব্যবহারকারী তাকে ‘মোটা’ বলে মন্তব্য করলে তিনি নীরব না থেকে আত্মবিশ্বাসী বার্তা দেন।

ইনস্টাগ্রামে জর্জিনা জানান, চেহারা ও উপস্থিতি তার পেশার গুরুত্বপূর্ণ অংশ হলেও একজন মানুষের মূল্য কখনোই শরীরের গড়ন দিয়ে বিচার করা উচিত নয়। তিনি বলেন, নিজের শরীরের প্রতিটি পরিবর্তনকে তিনি ভালোবাসেন, কারণ এই শরীরই তাকে জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে।

- Advertisement -

জর্জিনা আরও জানান, এ সময় রোনালদো তাকে সাহস দিয়ে বলেছেন, তিনি শুধু সৌন্দর্যের জন্য নন, ব্যক্তিত্ব, মাতৃত্ব, সাফল্য ও মানবিকতার জন্যও মূল্যবান।

তিনি প্রশ্ন তোলেন, ‘নিখুঁত শরীরের মানদণ্ড কে নির্ধারণ করে? সুখ কি কোনো নির্দিষ্ট মাপের মধ্যে সীমাবদ্ধ?’ তার মতে, আত্মসম্মান, নিজের প্রতি ভালোবাসা ও সুস্থ জীবনযাপনই প্রকৃত সৌন্দর্যের পরিচয়।

জর্জিনার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, শরীর নিয়ে বিদ্রূপের বিরুদ্ধে তার বার্তা অসংখ্য নারীকে আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করবে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews