দিনকয়েক আগেই ট্রেলারে এক দুর্দান্ত ঝলক দিয়েছিলেন স্বস্তিকা। উমা বৌদি হয়ে দেওরদের মাঝে তার আবেদনপূর্ণ নাচ সাড়া ফেলে দিয়েছিল ওয়েব দুনিয়ায়।

এবার ট্রেলারে তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ এপিসোড নিয়ে। তারই আরও এক ঝলক দেখা গেল এবার। রবিবার সন্ধ্যায় ‘হইচই’-এর ফেসবুক পেজে এসেছে ‘দুপুর ঠাকুরপো’র আরও একটি ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, এক প্রিয় ঠাকুরপোর গানে মজেছেন স্বস্তিকা। আদরের বৌদির সামনে গিটার বাজিয়ে গান গাইছেন তার প্রিয় দেওর এমটিভি। ‘তোমার চোখের, এক পলকে’, এই বলেই গান ধরেছেন ঠাকুরপো। ভর দুপুরে বৌদির সঙ্গে লুকিয়ে দেওরের প্রেম-খুনসুটি। জমে গিয়েছিল নতুন ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’। দেওরদের হূদয়ে প্রেম ও যৌনতায় সুড়সুড়ি জাগিয়ে উধাও হয়ে গিয়েছিলেন উমা বৌদি তথা স্বস্তিকা।এবার ‘হইচই’-এর ডিজিটাল প্লাটফর্মের দৌলতে ফের ফিরছেন সবার প্রিয় উমা বৌদি। শুরু হয়ে গেছে, দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব। ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে সিরিজটি। আপাতত সিরিজের প্রথম ও দ্বিতীয় দুটি পর্বই দেখা যাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews