উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ একাধিক তারকা—কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও এদার মিলিটাও দলে না থাকলেও দারুণ পারফরম্যান্সে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে নায়ক হন ফেদেরিকো ভালভার্দে।

আজ (মঙ্গলবার) ফিরতি লেগে সিটির মাঠে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, এমবাপ্পে এখন পুরোপুরি প্রস্তুত এবং এই ম্যাচে তাকে দেখা যাবে।

রিয়াল কোচের ভাষ্যমতে, এমবাপ্পে শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নন, তার উপস্থিতি পুরো দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে।

আরবেলোয়া আরও বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে ছাড়া খেলেও দল যে ভালো করেছে, তা স্কোয়াডের গভীরতা ও মানকে প্রমাণ করে। এমবাপ্পের মতো খেলোয়াড় ফিরে আসায় দল আরও শক্তিশালী হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে, চোটের কারণে এখনও মাঠে নামার মতো ফিট নন জুড বেলিংহ্যাম। তবে তার পুনর্বাসনের অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন কোচ। বেলিংহ্যাম দলটির সঙ্গে সফরে গেলেও এই ম্যাচে খেলবেন না। আরবেলোয়া বলেন, বেলিংহ্যামের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সে মাঠের বাইরেও নেতৃত্ব দিতে পারে।

আরও পড়ুন

আরও পড়ুন

অবসরে গেলেন আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে তোলার নায়ক

অবসরে গেলেন আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে তোলার নায়ক

উল্লেখ্য, পেশির চোটে পড়ে গত ১ ফেব্রুয়ারির পর আর খেলতে পারেননি বেলিংহ্যাম। আগে ধারণা করা হয়েছিল এপ্রিলের আগে তিনি ফিরতে পারবেন না, তবে এখন মনে হচ্ছে তার ফেরাটা তাড়াতাড়িই হতে পারে।

এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লেফটব্যাক আলভারো কারেরাস। প্রথম লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকায়, অ্যাগ্রিগেটে ম্যাচ ঘুরিয়ে দেওয়া ম্যানচেস্টার সিটির জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরও নিজেদের সর্বোচ্চটাই দেখাবে ইংলিশ জায়ান্টরা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews