গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কোটালীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নদীর পশ্চিমপাড়ের জনগণ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। সকাল ১০ থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সমাজসেবক জলিল গাজী, মোশারফ মোল্লা, খলিল গাজী, জসিম বেপারী, এমদাদ আলী বক্তব্য রাখেন।
আরিফুল ইসলাম বলেন, বর্তমানে কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যার ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই আমরা এলাকাবাসী এই পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে মাদক প্রতিরোধে কাজ শুরু করলাম। পর্যায় ক্রমে আমাদের এই কর্মসূচি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চলবে।
বিডি-প্রতিদিন/তানিয়া