এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা ছিল ‘কোলো’। ৬০ বছর বয়সে ২০১৭ সালে মারা যায় প্রাণীটি। তখন থেকে ফাতোউ বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার স্বীকৃতি পেয়ে এসেছে। ২০১৭ সালেই জার্মান টিভি চ্যানেল আরবিবি প্রাণীটিকে নিয়ে তথ্যচিত্র প্রচার করে। ওই তথ্যচিত্রে বলা হয়, ফাতোউর জন্ম ১৯৫৭ সালে পশ্চিম আফ্রিকার বুনো পরিবেশে। সেখান থেকে প্রাণীটিকে জাহাজের নাবিকেরা ফ্রান্সে আনেন। পরে নাবিকদের কাছ থেকে গরিলাটিকে কিনে নেয় বার্লিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেই থেকে ছয় দশক ধরে সেখানেই
আছে প্রাণীটি।