পবিত্র রমজান মাসে প্রায় প্রতিদিনই অধিকৃত এলাকাগুলোতে ইসরাইলি তথা ইহুদী বর্বরতার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। তারা সাহারী-ইফতার খেয়ে না খেয়ে ব্যস্ত সময় পার করছে লাশ দাফনে। অথচ এরই মধ্যে বর্বর এই দেশটির প্রেসিডেন্ট আয়োজন করেন এক ইফতার মাহফিল। নিজ বাসভবনে আয়োজিত ইফতারে প্রেসিডেন্ট আইজ্যাক হারগোজ সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক সঙ্কটের ছায়ায় সহনশীলতার উপর জোর দিয়েছেন। বক্তব্য রাখতে গিয়ে কুরআন থেকে পাঠ করেন এবং রমজান মাসের প্রশংসা করেন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের ইফতারে প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত হন যাদের মধ্যে ছিলেন আরব ইসরায়েলি সরকারী কর্মকর্তা, ধর্মীয় ও সুশীল সমাজের নেতা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। কয়েকজন বিদেশি কূটনীতিকও উপস্থিত ছিলেন ইফতারে। হারজোগের ইফতার খাবারের জন্য হলের মাঝখানে একটি টেবিলে জোটের ইসলামী রাম পার্টির নেতা মনসুর আব্বাস এবং উপদলের নেসেট সদস্য মাজেন ঘানাইম বসেছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews