মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। এর জন্য স্থল সেনা পাঠানোর দরকার হবে না।

শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফ্রান্সে জি-৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার আগে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, ‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন অনেক লক্ষ্য অর্জন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা এই অভিযানের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা বেশিরভাগ লক্ষ্যেই সময়ের আগেই এগিয়ে আছি। আর আমরা স্থল সেনা ছাড়াই এগুলো অর্জন করতে পারব।’

তিনি আরও জানান, এই অভিযান অনেক দিন চলবে না। তার ভাষায়, ‘এটা মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে।’

রুবিও জানান, মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা পাঠানো হয়েছে। তবে সেটি যুদ্ধ বাড়ানোর জন্য নয়। বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রুবিও বলেন, ‘প্রেসিডেন্টকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা সব সময় তাকে সর্বোচ্চ সুযোগ দিতে চাই, যাতে পরিস্থিতি বদলালে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।’

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্রের নয়। ইউরোপ ও এশিয়ার দেশগুলোকেও এতে ভূমিকা রাখতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews