আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বান্দরবান জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, পর্যটকদের সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদরে ফিরে আসতে হবে।

সোমবার জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদন ছাড়া কোনো পর্যটন স্পট বা নির্ধারিত রুটে ভ্রমণ করা যাবে না। এ বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া ভ্রমণ না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সন্দেহজনক বিষয় দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews