মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রোখার সাধ্য যেন কারও নেই। একের পর অঘটন ঘটিয়ে চলেছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাঁর প্রাসাদ থেকে তুলের আনার রেশ কাটতে না কাটতেই হুমকি দিয়েছেন, রাশিয়ার তেল কেনার জন্য ভারতের পণ্যে ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এ বিলের নাম ‘রাশিয়ান স্যাংশনস বিল’ বা রাশিয়া নিষেধাজ্ঞা বিল। ধারণা করা হচ্ছে, এই বিল পাস হলে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর আমেরিকা চাপ তৈরি করার সুযোগ পাবে। অর্থাৎ রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করতে চাপ দেওয়া। বিলটির অনুমোদন দেওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত ভোটাভুটি হয়নি।

এর আগে রাশিয়ার তেল কেনার জন্য ভারতের পণ্যে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তার সঙ্গে ছিল পাল্টা শুল্কের ২৫ শতাংশ, অর্থাৎ মোট ৫০ শতাংশ শুল্ক। তাতেই যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যে রপ্তানি কমে গিয়েছিল। এবার ৫০০ শতাংশ শুল্ক আরোপ হলে কী হবে, তা সহজেই অনুমেয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews