বান্দরবানের বালাঘাটা এলাকায় অগ্নিকাণ্ডে হ্লানু চিং মারমা (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। 

রবিবার দুপুরে পৌর এলাকার থোয়াই অং কারবারী পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করে ওই নারীর বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ঘরের ভেতরে অবস্থান করছিলেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews