ঢাকা, ২৮ মার্চ – সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অনিয়ম প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। ৬২টি জেলায় মোট ২৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে অনিয়মের দায়ে ৭৮টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এই অভিযান চলমান রয়েছে। এর পাশাপাশি জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

ঢাকা ও এর আশেপাশের এলাকাগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। কোথাও কোনো অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews