জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলায় জমে উঠেছে ‘ঘোড়ার হাট’। সেখানে পছন্দের ঘোড়া ঘিরে দর-কষাকষি, হাঁকডাক আর দর্শনার্থীদের ভিড়ে সরগরম পরিবেশ। ৫০০ বছরের বেশি সময় ধরে চলে আসা এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, এবার মেলায় মোটামুটি–সংখ্যক ঘোড়া আনা হয়েছে। তবে দর্শনার্থীদের নজর কেড়েছে একটি ঘোড়া, উঁচু ও লম্বা গড়নের ঘোড়াটির নাম রাখা হয়েছে ‘যুবরাজ’। ভারতীয় তাজি জাতের এই ঘোড়ার দাম হাঁকা হচ্ছে ১১ লাখ টাকা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আজ শুক্রবার সকাল পর্যন্ত সেটি বিক্রি করেননি মালিক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews