সিএনবিসি জানিয়েছে, কেউ যদি পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই টুইটারের ১৫ শতাংশ কিংবা তার বেশি সাধারণ শেয়ারের মালিক হয়ে যান, তাহলে অন্য অংশীদাররা ছাড় দেওয়া মূল্যে বাড়তি শেয়ার কেনার সুযোগ পাবেন।

২০২৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে টুইটার।

রয়টার্স লিখেছে, সম্ভাব্য অধিগ্রহণকারীর প্রস্তাব ঠেকানোর এমন কৌশল ‘পয়জন পিল’ হিসেবে পরিচিত।

টুইটারের পরিচালনা পর্ষদকে দেওয়া একটি চিঠিতে গত বুধবার ইলন মাস্ক কোম্পানিটি কিনে নেওয়ার প্রস্তাব দেন। তারপর থেকেই নানামুখী আলোচনা চলছে।

ভ্যাংকুভারে অনুষ্ঠিত ‘টেড২০২২’ সম্মেলনে বৃহস্পতিবার ইলন মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদকে এড়িয়ে সরাসরি এর অংশীদারদের কাছ থেকে শেয়ার কেনার ইঙ্গিত দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews