নতুন বিসিবি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তামিম ইকবাল। মঙ্গলবার বিকেল ৪টার পরপর ঘোষণা আসার পর সন্ধ্যা ৬টার দিকে তিনি বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতির চেয়ারে বসেন।

আপাতত এই অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে। সেই নির্বাচনেও দেশের সফলতম ওপেনার অংশগ্রহণ করবেন বলে নিশ্চিতভাবেই ধারণা করে নেওয়া যায়।

তামিম আসার আগেই বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তার পরিচালনা পর্ষদের সদস্যরা বিসিবি ছাড়েন। দুপুরে তারা মাঠ পরিদর্শন শেষে ফিরে আসেন বোর্ডে, কিন্তু বিকেলের দিকে তাদের বের হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক-ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসান জানান, পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

নতুন বোর্ড প্রধান হিসেবে তামিম বিভিন্ন বিভাগের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সেরে নেন এবং অ্যাডহক কমিটির সভাও ডেকেছেন। বিসিবি প্রাঙ্গণে তামিমকে স্বাগত জানাতে আসে সংবাদকর্মী ও বহিরাগতদের ভিড়, যারা মিছিল ও স্লোগান দিয়ে প্রধানকে অভ্যর্থনা জানান।

বিদায়ী বোর্ডের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অনেকের ফোন বন্ধ পাওয়া গেছে এবং কেউ কেউ কল রিসিভ করেননি, তাই তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews