অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক লেখক ও গবেষক রাখাল রাহাকে (সাজ্জাদুর রহমান) ‘ভণ্ড বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

রাখাল রাহার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার অভিযোগ শোনা যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এমন মন্তব্য করেন।

পোস্টে সারজিস বলেন, ‘এই তথাকথিত ভণ্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছে আবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার কথা শোনা যাচ্ছে’।

রাখাল রাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস লিখেছেন, ‘সময় শেষ হওয়ার আগে তদন্ত করুন, সে অনুযায়ী ব্যবস্থা নিন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ছাড় হয়ে গেছে। আর না।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠিত কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পান লেখক ও গবেষক রাখাল রাহা। পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে নানা বিতর্কের জন্ম দেন তিনি। এছাড়া তিনি হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews