অবিশ্বাস্য এক লড়াই হলো ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে। ৪৯৯ রানের এই ম্যাচে রান তাড়ায় ২৪৬ রান করেও হারতে হয়েছে ইংল্যান্ডকে। এই ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ডও...
৪৯৯ ভারত ২৫৩, ইংল্যান্ড ২৪৬, মোট ৪৯৯। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সর্বোচ্চ রানের ম্যাচ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান হয়েছে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫১৭ রান। বিশ্বকাপে আগের সর্বোচ্চ ৪৫৯- ২০১৬ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।
৬ ভারত করেছে ২৫৩ রান। টি-টোয়েন্টিতে এ নিয়ে ষষ্ঠবার ২৫০ করল ভারত, যা রেকর্ড।
৩৪ ভারত-ইংল্যান্ড ম্যাচে ছক্কা হয়েছে ৩৪টি। বিশ্বকাপে এটাই এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ভেঙেছে চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচের ৩১ ছক্কার রেকর্ড।
৮৮ এবারের বিশ্বকাপে ভারত ছক্কা মেরেছে ৮৮টি। বিশ্বকাপের এক আসরে এটাই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।
৭৩ চার ছক্কা মিলিয়ে এই ম্যাচে বাউন্ডারির সংখ্যা ৭৩টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ৬১টি, হয়েছিল ২০১৬ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে।
১৯ ভারত ছক্কা মেরেছে ১৯টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।
৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারবার ফাইনালে উঠেছে ভারত, যা সর্বোচ্চ।
৩ তৃতীয় দল হিসেবে টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত। এর আগে পাকিস্তান (২০০৭ ও ২০০৯) ও শ্রীলঙ্কা (২০১২ ও ২০১৪) টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল।
২২৬ বিশ্বকাপের এক আসরে ৬ নম্বর বা এর নিচে নেমে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছেন উইল জ্যাকস। ভেঙেছেন ২০০৭ বিশ্বকাপে মিসবাহ-উল-হকের করা ২১৮ রানের রেকর্ড।
৪৫ টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন জ্যাকব বেথেলের। সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ফিন অ্যালেনের—৩৩ বলে। তার ১০৫ রানের ইনিংস টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ।
১ অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা একমাত্র ইংলিশ ক্রিকেটার এখন বেথেল।
১/৬১ ৪ ওভারে আর্চার খরচ করেছেন ৬১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে এটাই কোনো ইংলিশ বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews