মির্জা ফখরুল বলেন, ‘তারা বিচার বিভাগকে দলীয়করণ করে এমন জায়গায় নিয়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক নেতা-কর্মীদের যে রায়গুলো হয়, সেগুলো হয়ে যাচ্ছে একেবারে জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। তারা ন্যায়বিচার পাচ্ছে না।’
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, জোবায়দা রহমান, যিনি রাজনীতির সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলেন না, তাঁর বিরুদ্ধেও দুদক একটা মিথ্যা মামলা দিয়েছে। সেই মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এটা অত্যন্ত বেআইনি কাজ। এটা শুধু বিচার বিভাগের স্বাধীনতা নয়, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
সারা দেশে একটা গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করার অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews