জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দিলারা হাফিজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আগামীকাল শনিবার সকালে মেডিকেল বোর্ড বৈঠক করবে। বৈঠকে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে এবং পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন
গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারি করেছেন বলেই তাকে বদলি করেছি 
গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না 

এর আগে দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে পরিবারের সদস্যরা আশা করছেন।

কেএইচ/কেএসআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews