বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৩৯ জন। একই সময়ে নতুন করে ছয় লাখ ৯৮ হাজার ৬৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১৯ হাজার ৮৮৮ জনে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৭৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ১৬৭ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে ভারত। আর তিন নম্বরে ব্রাজিল।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩৯ হাজার ৫৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২২ লাখ ৯৫ হাজার ৭৬৮ জনে। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৩৫৭ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭২৩ জনের। এ সময় মারা গেছেন চারজন। এছাড়া ব্রাজিলে একদিনে ১০৫ জন, ফ্রান্সে ১৫১, জার্মানিতে ৯১, রাশিয়াতে ২৬১, দক্ষিণ কোরিয়ায় ২৬৪ ও ইতালিতে ১৩৩ জনের মৃত্যু হয়।

এদিকে, ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
জেডএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews