ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

হামলার ফলে বাহরাইনের সরকার দেশটির নাগরিকদের সতর্কতা অবলম্বন করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় এবং সাইরেন বাজানো হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ইরানের আইআরজিসি গার্ডদের উদ্ধৃতি দিয়ে জানায়, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত একাধিক অস্ত্র সহায়তা গুদাম, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং মার্কিন সেনাদের আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews