ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলছে পাকিস্তান। টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩০১ সংগ্রহের পর দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা।

তবে দ্বিতীয় দিনের খেলা চলার সময়ে সম্প্রচারকারী দল রোহিত শর্মা, শুভমান গিল এবং অন্যান্য ভারতীয় খেলোয়াড়দের নাম উল্লেখ করে একটি বড় ভুল করে বসে। টেলিভিশনে সম্প্রচার করা চ্যানেলে পাকিস্তান দলের পরিসংখ্যান দেখানোর পরিবর্তে, চার্টটিতে রোহিত শর্মা, শুভমান গিল, আরশদীপ সিংসহ আরও অনেক ভারতীয় খেলোয়াড়ের নাম দেখানো হয়।

চার্টটিতে পাকিস্তান দলের টেস্ট ক্যারিয়ারের পরিসংখ্যান দেখানোর কথা ছিল। প্রচারিত চার্টে কোনো পাকিস্তানি খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত ছিল না। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিষয়টি ছড়িয়ে পড়ে।

এদিকে, প্রথম টেস্টে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে অনুশোচনা করতে হয়েছে, কারণ বাংলাদেশ প্রথম ইনিংসেই একটি শক্তিশালী স্কোর গড়ে তুলেছে। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে পর বাংলাদেশ ৪১৩ রানে অলআউট হয়ে যায়।

অধিনায়ক নাজমুল শান্ত সামনে থেকে নেতৃত্ব দিয়ে শত রান করেন এবং মোমিনুল হক ২০০ বলে ৯১ রান করেন। এই জুটি তৃতীয় উইকেটে ১৭০ রানের একটি পার্টনারশিপ গড়েন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেটে নিয়েছেন।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews