লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে দেখা যাবে না বাংলাদেশি ব্যাটার লিটন দাসকে। জানা গেছে, চোটের কারণে তিনি নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে তাকে দলে ভিড়িয়েছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস।

যদিও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবকিছু পরিবর্তন করে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট।

আরও পড়ুন

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

প্রসঙ্গত, আগামী ১৭ জুলাই মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৮ আগস্ট পর্যন্ত হতে যাওয়া এই আসরে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। সেখান থেকে সরে গেলেন লিটন। এবারের এলপিএলে খেলবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নেয় জাফনা কিংস। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews