যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সামরিক-রাজনৈতিক উত্তেজনা ঘিরে কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বড় ধরনের দরপতনের পর মঙ্গলবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মঙ্গলবার সকাল ৬টা ৫৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ মার্কিন ডলারে পৌঁছায়। এর আগে এক ধাক্কায় প্রায় ৭ শতাংশ দরপতনের ফলে ব্রেন্টের দাম গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। সর্বশেষ এ মূল্যবৃদ্ধিকে সেই পতনের পর আংশিক পুনরুদ্ধার হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।


একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮০.৯৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছিল। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সূত্র : আল-জাজিরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews