অ্যান্টার্কটিকার পুরু বরফের স্তরের নিচে এক বিস্ময়কর ও গোপন জগতের অস্তিত্বের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, বরফের নিচে রয়েছে হ্রদ, নদী ও ক্ষুদ্র জীবের বসবাসযোগ্য পরিবেশ, যা এতদিন মানুষের চোখের আড়ালেই ছিল।
গবেষকরা আধুনিক রাডার ও স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে বরফের নিচের এ জগতের সন্ধান পান। ধারণা করা হচ্ছে, চরম শীত ও অন্ধকারের মধ্যেও সেখানে বিশেষ ধরনের অণুজীব টিকে আছে, যা পৃথিবীর জীবন সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।
বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার জলবায়ু পরিবর্তন, পৃথিবীর প্রাচীন ইতিহাস এবং অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র : জে এন।